গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology আমেরিকায় অ্যাপ স্টোরে ফিরেছে টিকটক

    আমেরিকায় অ্যাপ স্টোরে ফিরেছে টিকটক

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকায় অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে আবারও চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ফিরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় টিকটক ব্যবহারের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞাটি ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। ফলে অ্যাপটি ব্যবহার করলে গ্রাহকদের আর কোনো জরিমানা দিতে হবে না আমেরিকায় চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের গ্রাহকসংখ্যা ১৭ কোটি।

    প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাঁর শপথ গ্রহণের আগে আগে আমেরিকায় টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতে আমেরিকায় অ্যাপটি বন্ধ হয়ে যায়।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন,তিনি টিকটক পুনর্বহাল করবেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প নির্বাহী আদেশে টিকটকের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন।এতে বন্ধ হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে আবারও ফিরে এসেছে টিকটক। এদিকে,আমেরিকার কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা আমেরিকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে।টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়।

    গত বছর বাইটড্যান্সকে মার্কিন কোনো মালিকের কাছে টিকটক এ বছরের ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা করা হয়নি। এরপর মার্কিন সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রাখেন।গত মাসে টিকটকের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা ৭৫ দিনের জন্য স্থগিত করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বাইটড্যান্স কর্তৃপক্ষ আমেরিকায় সাময়িকভাবে তাদের কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে।