গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ‘২৬-এ রাজ্য বাজেট করবে বিজেপিই: মালব্য

    ‘২৬-এ রাজ্য বাজেট করবে বিজেপিই: মালব্য

    0
    203
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০২৬-এ বিধানসভা নির্বাচনের পরে এরাজ্যে বিজেপি সরকার বাজেট পেশ করবে। এমনই দাবি করেছেন অমিত মালব্য।

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন ৫ বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৪ হাজার কোম্পানি অন্যত্র চলে গিয়েছে। তিনি আরও বলেছেন আইন শৃঙ্খলার কারণে আসানসোল শিল্পাঞ্চলে কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিল্প বন্ধ হয়ে গিয়েছে। তাঁর দাবি এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন শিল্পক্ষেত্রে উন্নয়নের প্ল্যানিং নিয়ে আসবে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার যা যা সাহায্য করার করবে। অন্যদিকে বিজেপি নেতা তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ি রাজ্য বাজেটকে বিজ্ঞাপনের বাজেট বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন রাজ্য বাজেটে কোনও দিশা নেই তাজপুর থেকে দেউচা পাচামি কোনও প্রকল্পই বাস্তবায়িত হবে না বলে তাঁর দাবি।

    একইসঙ্গে এগিয়ে বাংলা-র যে দাবি করা হচ্ছে, সেটা বিজ্ঞাপন ছাড়া কিছু না।