কলকাতার দোকানের গুলিতে রাজ্যে শুটআউট !

0
144
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যুটআউটের তদন্তে নেমে জীবনতলায় বিপুল পরিমাণ কার্তুজের হদিশ পায় বেঙ্গল এসটিএফ।
একটি ডাবল ব্যারেল বন্দুক সহ ৭ এমএম পিস্তলের ১৯০ রাউন্ড কাতুজ সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত বিবাদীবাগে বৈধ গুলি-বন্দুকের দোকানের কর্মী। অস্ত্র কারবারীদের হাতে কিভাবে অর্ডিন্যান্স ফ্যাক্টারিতে তৈরি ১৯০ রাউন্ড কার্তুজ পৌছল তারই তদন্তে শনিবার বিকেলে বিবাদী বাগের ওই দোকানে হানা দেয় বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা। মিলিয়ে দেখেন কার্তুজের স্টক।
তদন্তকারী অফিসারদের অনুমান বিভিন্ন জায়গায় শ্যুটআউটের ঘটনায় এই দোকানের কার্তুজ ব্যবহার করা হয়েছে।