গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata হাসপাতালের মধ্যে গোসাপের মাংস উদ্ধারে মামলা পুলিশের

    হাসপাতালের মধ্যে গোসাপের মাংস উদ্ধারে মামলা পুলিশের

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জোকা ইএসআই হাসপাতালের ক্যান্টিন চত্বরে গোসাপের মাংস উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঠাকুরপুকুর থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলায় বলা হয়েছে সরীসৃপটিকে নৃশংসভাবে মারা হয়েছে।
    শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে বয়েস হস্টেলের পিছনে ক্যান্টিং চত্বরে ব্যাগে মাংস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ময়নাতদন্তে জানা যায় ওই মাংস আদপে গোসাপের। ছাল ছাড়িয়ে কয়েক টুকরো করা হয়েছিল সরীসৃপটিকে। গোসাপের মাংস ওখানে এলো কিভাবে তদন্তে নেমে সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে জায়গায় ওই মাংস উদ্ধার হয়েছিল সেখানে রোগীর পরিবারের লোকজনদের যাতায়াত নেই।
    ওরকম একটি জায়গায় কিভাবে গোসাপের মাংস পাওয়া গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।