সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক

0
202
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের জন্য মুখোমুখি বৈঠকে বসতে চলেছে বিএসএফ এবং বিজিবির উচ্চপদস্থ আধিকারিকরা। ১৭-২০ ফেব্রুয়ারি ৫৫ তম এই বৈঠকে থাকবেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী, বিজিবি প্রধান মহম্মদ আসরাজ উজ জামান সিদ্দিকী।

সম্প্রতি পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বারবার বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবি-র বিরুদ্ধে। এছাড়াও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, কাঁটাতারহীন সীমান্তে রাতের আধারে ভারতের মাটি কেটে নেওয়ার মতো বিষয়ও সামনে উঠে এসেছে। যদিও বারবার সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে বিজিবি। বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনার জন্য এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য মূলত এই বৈঠক করা হবে।

গত বছরের মার্চে ঢাকায় শেষবারের জন্য এই বৈঠক আয়োজিত হয়েছিল। দেশের নিরাপত্তা ইস্যুতে দিল্লিতে হতে চলা এই বৈঠকের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।