
মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ড নয় আরও ওষুধ দুর্নীতির অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন রাজ্য সরকারের অধীনে থাকা সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স সম্প্রতি রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সব জেলার চিফ মেডিক্যাল অফিসারদের নোটিস দিয়ে জানিয়েছে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিসের সাপ্লাই করা কোনও ওষুধ বা সামগ্রী ব্যবহার না করতে বলেছে। ২৯ জানুয়ারি স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফে ফার্মা ইমপেক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে। শুভেন্দু অধিকারীর কথায় এটা একটা দুর্নীতি চলছে। কারণ কোন কোন ওষুধ নিষিদ্ধ হয়েছে বা ব্যবহার করা যাবে না সে ব্যাপারে স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।
এই ইস্যুতে মখ্যসচিব, স্বাস্থ্যসচিবের কাছ থেকে উত্তর চেয়েছেন। তাঁর প্রশ্ন এমন কী হয়েছে যার জন্য ওই সংস্থাকে ওষুধ উৎপাদন করতে বারণ করে দেওয়া হয়েছে।
