
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার অভিযোগে বনগাঁর কাউন্সিলরের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মহিলা।
বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা। তিনি বলেছেন চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে তাঁর বছর খানেকের সম্পর্ক। সেইজন্য বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে থাকছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চিরঞ্জিত বিশ্বাস তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে না। যোগাযোগ করলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। চিরঞ্জিত তার জীবন নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ।
মহিলার দাবি তাঁর সঙ্গে কাউন্সিলরের ছবিও রয়েছে। অভিযুক্ত কাউন্সিলরের দাবি মহিলার অভিযোগ ভিত্তিহীন। এআই দিয়ে ছবি বানানো হয়েছে।









