গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National যমুনা পরিষ্কারের কাজ শুরু বিজেপির 

    যমুনা পরিষ্কারের কাজ শুরু বিজেপির 

    0
    197
    ছবি সৌজন্যে : এক্স

    নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি মেনে যমুনা নদী পরিষ্কারের কাজ শুরু করেছে বিজেপি। ট্র্যাশ স্কিমার্স, ওয়াটার উইড হারভেস্টার এবং ড্রেজ ইউটিলিটি ক্রাফটের মতো অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে শুরু হয়েছে নদী থেকে আবর্জনা অপসারণ।

    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, যমুনা পরিষ্কারের লক্ষ্যে চতুস্তরীয় কৌশলও গ্রহণ করা হয়েছে। প্রথম স্তরে, যমুনা নদীতে জমে থাকা আবর্জনা, পলি এবং অন্যান্য ময়লা অপসারণ করা হবে। এর পর বড় বড় ড্রেনগুলি পরিষ্কারের কাজ শুরু হবে। তৃতীয়ত, পয়ঃনিষ্কাশন শোধনাগারগুলির ক্ষমতা ও কার্যকারিতা নিয়মিত যাচাই করে দেখা হবে। সব শেষে, দৈনিক প্রায় ৪০০ এমজিডি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘাটতি পূরণের জন্য নতুন এসটিপি-ডিএসটিপি নির্মাণ করা হবে।আগামী তিন বছরের মধ্যে যমুনা পরিষ্কারের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি।

    নির্ধারিত সময়ের মধ্যে এই যমুনা-সাফাই অভিযান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য দিল্লি জল বোর্ড, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ, পৌর কর্পোরেশন, পরিবেশ বিভাগ, গণপূর্ত বিভাগ এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ-সহ বেশ কয়েকটি সংস্থা এক সঙ্গে কাজ করবে। সঙ্গে কারখানাগুলি থেকে নর্দমা মারফত যমুনায় মেশা অপরিশোধিত বর্জ্যের উপর কড়া নজরদারি করবে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।