
শহরতলিতে ফের দুষ্কৃতীদের টার্গেট প্রবীণরা। দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একাকী এক বৃদ্ধকে গান পয়েন্টে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে হেলমেট পড়ে সাত জনের ডাকাত দল নলতা স্কুলবাড়ি রোডে শঙ্ক মজুমদারের বাড়িতে প্রবেশ করে। তিনি শয্যাশায়ী থাকায় তাঁর স্ত্রী পুতুল মজুমদারের মুখ চাপা দিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার আংটি, নাকের খলে নেয়। দম্পতির একমাত্র ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙে সটান দোতলায় উঠে যায় ডাকাতরা।
ইতিমধ্যেই, দমদম থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
