গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Nadia ভ্যালেন্টাইন্স দিবসের পর উধাও নাবালিকারা

    ভ্যালেন্টাইন্স দিবসের পর উধাও নাবালিকারা

    0
    263
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভ্যালেন্টাইন্স দিবসে এক অদ্ভুত কাণ্ড। নাবালিকাদের সিঁথিতে সিঁদুর দিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ ভালোবাসা হাজির করেছে প্রেমিকরা।
    তারপর তাদের নিয়ে বেপাত্তা হয়ে যাচ্ছে অনেকে। এই ঘটনা জানতে পেরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজনীতিক থেকে, শিক্ষক-শিক্ষিকা সামাজিক কর্মীরা। বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে নাবালিকাদের বিয়ে যেন একটা প্রথা হয়ে গিয়েছে। শাসকদলের প্রচ্ছন্ন মদত থাকায় প্রশাসনও নীরব বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। বিয়ের পরেও অনেকে কন্যাশ্রী, রূপশ্রী টাকা পাচ্ছে বলেও অভিযোগ করছে বিজেপি।  কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তণমল নেত্রী এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে দাবি করেছেন সচেতনতাবোধের অভাবের জন্যই বার বার এই কাণ্ড ঘটছে এখানে। এই ধরণের ঘটনার খবর পেলে প্রশাসনের দ্বারস্থ হন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
    তবে হোম থেকে ফিরে আবার নিজেরাই বিয়ে করে নেয় নাবালিকাররা বলে দাবি সংগঠনের সদস্যদের। পুলিশকে আরও কড়া হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আবেদন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।