গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment প্রেমিকাকেই বিয়ে করলেন সাহিল

    প্রেমিকাকেই বিয়ে করলেন সাহিল

    0
    179
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে দুবাইয়ের বুর্জ খলিফার সামনে বিয়ে করেছেন বলিউড অভিনেতা সাহিল খান। কনে তার চর্চিত প্রেমিকা মিলেনা আলেকজান্দ্রা। তিনি সাহিলের থেকে ২৬ বছরের ছোট।

    এটি দ্বিতীয় বিয়ে তার। খবর অনুযায়ী, মিলেনা আর্মেনিয়ায় জন্মগ্রহণকারী তরুণী। তার বয়স ২২ বছর। আর তার স্বামী সাহিলের বয়স এখন ৪৮ বছর। দু’জনের মধ্যে বয়সের ব্যবধান প্রায় ২৬ বছরের। দু’জনের মধ্যে বয়সের এত ব্যবধান থাকার পরও মিলেনা কেন বিয়ে করলেন এক্সকিউজ মি সিনেমা খ্যাত তারকা সাহিল খান, এ নিয়েই যত প্রশ্ন। সম্প্রতি এ ব্যাপারে কথা বলেছেন অভিনেতা সাহিল। তিনি বলেছেন, ভালোবাসা বয়স, ধর্ম দেখে হয় না। এখানে একে অপরের প্রতি বোঝাপড়া থাকলেই সুন্দর হয় জীবন। মিলেনার সঙ্গে তিনি যখন দেখা করেন, তখন ওর বয়স ছিল মাত্র ২১ বছর। বয়সের এত পার্থক্য থাকার পরও একে অপরের প্রতি আকৃষ্ট হন।সাহিল বলেছেন, মিলেনার সঙ্গে তাঁর প্রথম একটি রেস্তোরাঁয় দেখা হয়েছিল। মিলেনা আলেকজান্দ্রা তার মায়ের সঙ্গে ডিনার করতে এসেছিলেন। আর সাহিল বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। তাকে প্রথম দেখাতেই পছন্দ হয় অভিনেতা সাহিল খানের। মিলেনা আলেকজান্দ্রার কাছে গিয়ে মডেলিং ফটোশ্যুটের প্রস্তাব দেন, আর মিলেনা খুব নম্রভাবেই প্রত্যাখ্যান করে তা।

    অভিনেতা বলেছেন, মিলেনা শুধু প্রত্যাখ্যান করেনি, বলে ছিলেন, বিয়ের জন্য সঠিক পুরুষ খোঁজছেন। সংসার ও সন্তান লালন-পালন করতে চান। তার এমন সরলতা ও সততা দেখে আকৃষ্ট হন সাহিল এবং মিলেনা আলেকজান্দ্রাকে বিয়ের জন্য সিদ্ধান্ত নেন।