মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ে মোদীকে খোঁচা রাহুলের 

0
128
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক ডাকায় আপত্তি তুলছে কংগ্রেস। একইসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরাহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিলেও ভিন্নমত পোষণ করে একটি নোট দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

 

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অবসর নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এদিন রীতি ছিল, কোনও মুখ্য নির্বাচন কমিশনার অবসরে গেলে, তাঁর পরিবর্তে যিনি প্রবীণ নির্বাচন কমিশনার থাকবেন তিনিই শীর্ষ পদে বসবেন। সেই হিসাবে জ্ঞানেশ কুমারের ওই পদে বসার কথা। কিন্তু কেন্দ্রের সরকারের এক সিদ্ধান্তে তা হচ্ছে না। আসলে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বরাবরই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে। নির্বাচনকে প্রভাবিত করতে নিজেদের পছন্দের কোনও প্রাক্তন আমলাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করার অভিযোগ উঠছে।

 

২০২৩ সালের মার্চ মাসে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে একটি কমিটি। আর সেই কমিটির সদস্য হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা।