গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs বিজেপি কর্মীর পরিবারকে মার, সরব শুভেন্দু 

    বিজেপি কর্মীর পরিবারকে মার, সরব শুভেন্দু 

    0
    174
    ছবি সৌজন্যে : এক্স

    বিজেপি করার অপরাধে এক ব্যক্তি ও তাঁর পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মটেরদিঘির ঘটনা।

    আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি অভিযোগ করেছেন, তৃণমূল আশ্রিত গুন্ডারা এই হামলা চালিয়েছে। শুভেন্দু লেখেন, মহিলাদেরও নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। তাঁদের পেটে লাথি মারা হয়েছে। বয়স্ক এক মহিলার হাত ভেঙে দিয়েছে। ওই বাড়ির শিশুও হামলার হাত থেকে ছাড় পায়নি। এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শ্যামল দাস, সুব্রত দাসদের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে বাপন মণ্ডলের। অভিযোগ, জোর করে বাপনদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ বিষয়ে আদালতে মামলা করেন বাপন। সেই রাগ থেকেই পরিকল্পনা করেই বাপনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

    পুলিশের সামনেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি আক্রান্ত বিজেপি কর্মীর।