গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ফাঁসি না যাবজ্জীবন, নজরে বড়তলার ফুটপাথে শিশু ধর্ষণ মামলা

    ফাঁসি না যাবজ্জীবন, নজরে বড়তলার ফুটপাথে শিশু ধর্ষণ মামলা

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতায় বড়তলা এলাকায় ফুটপাথে ৭ মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে সোমবারই দোষী সাব্যস্ত করেছে ব্যাঙ্কশাল কোর্ট।

    মঙ্গলবার কি সাজা হয়, সেদিকে নজর রয়েছে সবার। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরাকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোট। রাজ্যের তরফে ফাঁসির আবেদন করা হয়েছে। এই তদন্তে গেইট পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সিসি ক্যামেরার ফুটেজে হাঁটাচলা ও অভিযুক্তর হাঁটাচলা মিলিয়ে দেখা হয়। গত বছর ৩০ নভেম্বর বড়তলা থানা এলাকার ফুটপাথবাসী শিশুকে নির্যাতনের পর পালিয়ে গিয়েছিল রাজীব ঘোষ ৪ ডিসেম্বর রাজীবকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নির্যাতনের ঘটনায় ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

    সাক্ষীদের তালিকায় ছিলেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারও। বৃহস্পতিবার মামলার শুনানি শেষ হয়। সোমবার আদালত রাজীবকে দোষী সাব্যস্ত করে।