গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ জ্ঞানেশ কুমারের

    মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ জ্ঞানেশ কুমারের

    0
    267
    ছবি : সংগৃহীত
    দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার। বিরোধীদের তরজার মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে মঙ্গলবারই জ্ঞানেশ কুমারকে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
    ১৮ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নেন রাজীব কুমার। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ বুধবার, থেকেই নির্বাচন কমিশনের চার্জে নয়া মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২৬ জানুয়ারি। ভারতের নির্বাচন কমিশনের ৩ সদস্যের প্যানেলের সদস্যদের মধ্যে সিনিয়র ছিলেন জ্ঞানেশ কুমার।
    আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন। ১৯৮৮ ব্যাচের কেরালা ক্যাডারের সদস্য, অবসরপ্রাপ্ত আইএএস জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকেও কাজ করেছেন তিনি।