গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International আবু ধাবিতে এখন ফাঁসি হচ্ছে না উত্তরপ্রদেশের শাহজাদির

    আবু ধাবিতে এখন ফাঁসি হচ্ছে না উত্তরপ্রদেশের শাহজাদির

    0
    161
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    ভারতের হস্তক্ষেপে আপাতত আবু ধাবিতে আপাতত ফাঁসি হচ্ছে না উত্তরপ্রদেশের শাহজাদির। আরব আমিরশাহিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে।

    ৩৩ বছরের শাহজাদির ফাঁসির বিষয়টি আপাতত বিবেচনাধীন রয়েছে। শাহজাদি এখন আবু ধাবির আল ওয়াথবা জেলে রয়েছেন। আবু ধাবির আদালত তাঁকে ফাঁসির সাজা দিয়েছে। সেখানে একটি শিশুর দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। সেই শিশুটির মৃত্যু হয়। এর পরে শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন শিশুটির বাবা-মা। সেই মামলাতেই শাহজাদিকে ফাঁসির সাজা দেয় আদালত। এর পরে গত রবিবার উত্তরপ্রদেশের বান্দার বাড়িতে আবু ধাবির জেল থেকে ফোন করেন শাহজাদি। তাঁর বাবাকে জানান, পরের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ফাঁসি হবে।

    তার আগে বাড়িতে শেষ বারের মতো ফোন করার অনুমতি দিয়েছেন জেল কর্তৃপক্ষ। কান্নায় ভেঙে পড়েন তরুণী। মেয়ের ফোন পেয়ে আবার জেলা প্রশাসনের দ্বারস্থ হন তাঁর বাবা। কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন করেন। তার পরেই সক্রিয় হয় নয়াদিল্লি।