গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports শেষ মিনিটের গোলে শেষ ষোলোয় বায়ার্ন

    শেষ মিনিটের গোলে শেষ ষোলোয় বায়ার্ন

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স

    চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগে নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের শেষ মিনিটের খেলছিল তখন। বায়ার্ন ১-০ পিছিয়ে থাকায় দু’ লেগের সমতায় খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়।ঠিক তখনই কপাল পুড়ল সেল্টিকের।

    আলফন্সো ডেভিসের গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পরের ধাপে উঠেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্লে-অফের ফিরতি লেগে সেল্টিকের সঙ্গে ১-১ ড্র করে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বুন্দেসলিগার সফলতম দল বায়ার্ন মিউনিখ।গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে ২-১ গোলে জিতেছিল ভিনসেন্ট কম্পানির দল।প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জয়ে ফিরেও নিজেদের মাঠে চেনা রূপে মেলে ধরতে পারেনি বায়ার্ন। ৬৩ মিনিটে নিকোলাস কুনের গোলে খেয়ে পিছিয়ে উল্টো পিছিয়ে পড়ে দলটি।গোল খেয়ে যেন তেতে ওঠে বায়ার্ন। গুনাব্রিকে তুলে লেরয় সানে ও ডিফেন্ডার রাফায়েল গেররেইরোর জায়গায় আরেক ফরোয়ার্ড ডেভিসকে নামান কোচ।

    অনেক সুযোগ নষ্টের পর বায়ার্ন অবশেষে কাঙ্ক্ষিত গোলটির দেখা পায় শেষ মিনিটে। উচ্ছ্বাসে ফেটে পড়ে আলিয়াঞ্জ অ্যারেনা,আর হতাশায় ডুবে মাঠ ছাড়তে হয় সেল্টিকের খেলোয়াড়দের।