গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ফিরেই আবার ছিটকে গেলেন গোমেজ

    ফিরেই আবার ছিটকে গেলেন গোমেজ

    0
    105
    ছবি : সংগৃহীত

    চোট যেন জো গোমেজের পিছু ছাড়ছে না। সেরে উঠে প্রথম ম্যাচ খেলতে নেমে ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন লিভারপুলের ডিফেন্ডার। আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

    ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন দলটির কোচ আর্না স্লট নিশ্চিত করেছেন ২৭ বছর বয়সী গোমেজের ছিটকে পড়ার কথা।হ্যামস্ট্রিং চোটের কারণেই বছরের শুরুতে মাঠের বাইরে ছিটকে যান গোমেজ।সেই সমস্যা কাটিয়ে চলতি মাসে লিভারপুলের হয়ে প্রথম খেলতে নামেন তিনি। কিন্তু বিধি বাম। ফের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।

    এদিকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ওই ম্যাচে কেবল ১১ মিনিট খেলতে পারেন গোমেজ। লিভারপুলের শেষ দুই ম্যাচেও ছিলেন না তিনি। এবার স্লট নিশ্চিত করেছেন, ফের লম্বা সময় অপেক্ষা করতে হবে গোমেজের।