জমি দুর্নীতি মামলায় মুক্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী

0
159
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কর্নাটকে জমি বণ্টন দুর্নীতি মামলা থেকে মুক্তি পেয়েছেন সে রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর স্ত্রী-সহ অন্য তিন অভিযুক্তকেও ক্লিনচিট দিয়েছে সে রাজ্যের লোকায়ুক্ত। 
মাইসুরু নগরোন্নন নিগমের জমি বণ্টনের ক্ষেত্রে দুর্নীতিতে গত বছর নাম জড়িয়েছিল কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের। সেই অভিযোগের ভিত্তিতে গত বছরের অগাস্টে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছিলেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গহলৌত। এর পর হাইকোর্টের সম্মতিতে লোকায়ুক্ত পুলিশ সিদ্দারামাইয়া ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। পাশাপাশি, ওই দুর্নীতিকাণ্ডের অনুসন্ধানে নেমে ইডি প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।
কিন্তু বিচারপতি এম নাগাপ্রসন্ন সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন গত ৭ অক্টোবর। এ বার সস্ত্রীক সিদ্দারামাইয়াকে ক্লিনচিট দিল লোকায়ুক্ত।