গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ছাত্রীর মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান 

    ছাত্রীর মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান 

    0
    161
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাথার উপর সিলিং ফ্যান ভেঙে পরে জখম হয়েছে এক ছাত্রী। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে।
    জানা গিয়েছে, বাটানগরের বাংলা জাতীয় শিক্ষা মন্দিরের ওই ছাত্রীর সিট পড়েছিল মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। সেখানে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরেই যে এরকম ভয়াবহ কাণ্ড হয়ে যাবে তা ভাবতেই পারছেন না কেউ। বর্তমানে ছাত্রীটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    এই ঘটনায় রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকেরা।