দে বাড়ির দুই বউ-মেয়েকে খুন করা হয়েছে, রিপোর্ট ময়নাতদন্তে

0
163
ছবি সৌজন্যে : নিজস্ব

আত্মহত্যা নয়, ট্যাংরায় দে বাড়ির দুই বউ এবং মেয়েকে খুন করা হয়েছে। এনআরএস-এ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই উল্লেখ করা হয়েছে। দে পরিবারের ছোট বউ রোমি দে-র দুহাতের কব্জি এবং গলার নলি কেটে খুন করা হয়েছে।

গলায় বাঁ দিক থেকে ডান দিকে টানা হয়েছিল ধারালো অস্ত্র। পরিবারের বড় বউ সুদেষ্ণা দে-রও ডান হাতের কব্জি এবং গলা কাটা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে দুই বউয়ের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে এটাও উল্লেখ করা হয়েছে মহিলারা যখন বেঁচে ছিলেন তখনই তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে। রিপোর্টে উল্লেখ রয়েছে পরিবারের ১৪ বছরের মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তাঁর শরীরের বিভিন্ন জায়গা, বিশেষ করে বুক, দুই পা এবং ঠোঁটে কালসিটে দাগ রয়েছে। কিশোরীর পাকস্থলিতে মেলা খাবারে ওষুধের উপস্থিতি মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে খাওয়াদাওয়ার ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে খুন করা হয়েছে তিনজনকে।

ময়নাতদন্তের ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে ২ মহিলা ও কিশোরীর। ফলে দুর্ঘটনাগ্রস্ত দুই ভাই প্রণয় দে, প্রসূন দে-রা আত্মহত্যার যে বয়ান দিয়েছিলেন পুলিশকে তা যে ঠিক নয়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তাই স্পষ্ট হয়েছে।