
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী-র ডিজি মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বৃহস্পতিবার দিল্লিতে বিএসএফ এবং বিজিবির শীর্ষকর্তাদের মধ্যে ৫৫তম দ্বিবার্ষিক বৈঠক হয়।
বৈঠকের পর বিএসএফ প্রধান দলজিৎ সিংহ চৌধুরির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অতিরঞ্জিত। বহু সংখ্যালঘু ভয় পেয়ে সাহায্য চেয়েছিলেন। বিজিবি তাঁদের সাহায্যের বিষয়ে আশ্বস্ত করে। সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে নিজেদের আপত্তির কথা জানান বিজিবি প্রধান সিদ্দিকি।
ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। তাঁদের তরফে যে কোনও সমস্যায় যৌথ ভাবে তল্লাশি চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
