গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দিনভর দুর্যোগ রাজ্যজুড়ে, পুরুলিয়ায় বাজ পড়ে মৃত মহিলা

    দিনভর দুর্যোগ রাজ্যজুড়ে, পুরুলিয়ায় বাজ পড়ে মৃত মহিলা

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ফাল্গুনের অকাল বর্ষণে বাজ পড়ে পুরুলিয়ায় মৃত্যু হয়েছে মহিলার। বৃষ্টিপাতের মধ্যে পুরুলিয়ার মালবাজারের আঁকড়ো গ্রামে ইটভাটায় কাজের সময় বাজ পড়ে মৃত্যু হয় বছর ৩৫-র যমুনা মুদির। আহত হয়েছেন আরও ২ জন।

    অন্যদিকে হাওয়ার দাপটে বারাসতের চাঁপাডালি মোড়ে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন এক বাইক আরোহী। বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। বেলা গড়াতেই অন্ধকারে ডুবে যায় কলকাতা। কালো করে প্রবল বৃষ্টি শুরু হয় শহরে। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় নাজেহাল হতে হয় অফিসযাত্রীদের। কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ বেশকয়েকটি জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার সঙ্গে দুই ঘূর্ণাবর্তের জেরে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বঙ্গে। শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোয় একইধরণের পরিস্থিতি বজায় থাকবে।

    রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস বয়েছে। উত্তরবঙ্গেও তুষারপাতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।