কৃষ্ণেন্দুকে ডি’কোম্পানির হুমকি!

0
178
ছবি সৌজন্যে : নিজস্ব
২০ লাখ টাকা না দিলে খুন করা হবে। ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মালদহের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ।
এই বছরের শুরুতেই মালদায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। তার কিছুদিন পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। তিনি জানিয়েছেন বুধবার সন্ধেয় মোবাইলে মেসেজ এসেছিল। কিন্তু সেই মেসেজ দেখেন নি তিনি। অভিযোগ পরের দিন ডি কোম্পানির অর্থাৎ দাউদের কোম্পানি নাম করে প্রদীপ বলে পরিচয় দিয়ে হিন্দিতে তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির। এরপরেই পুলিশে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি।
ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি তৃণমূল নেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে।