গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Top News অবৈধ বালি খাদান বন্ধ করতে গিয়ে পাল্টা হামলার মুখে জিতেন্দ্র

    অবৈধ বালি খাদান বন্ধ করতে গিয়ে পাল্টা হামলার মুখে জিতেন্দ্র

    0
    380
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অবৈধ বালি খাদান বন্ধ করতে গিয়ে জামুরিয়ায় হামলার মুখে পড়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বেলচা, ইট দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
    জানা গিয়েছে আসানসোলের জামুরিয়ার দ্বববারডাঙা ঘাটে অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ার। তার সঙ্গে বিজেপি কর্মীরাও ছিলেন। অভিযোগ সেখানে পৌঁছতেই বালি মাফিয়ারা পাল্টা হামলা চালায়। তবে বিজেপি নেতার দেহরক্ষীরা তা রুখে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিতেন্দ্র তিওয়ারিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। জিতেন্দ্র তিওয়ারির দাবি অবৈধভাবে অজয় নদ থেকে বালি তোলা হচ্ছিল। তাতে জল প্রকল্পের ক্ষতি হচ্ছে।
    মেয়র থাকাকালীন তিনি ওই জল প্রকল্পের সূচনা করেছিলেন। এতকিছুর পরেও তিনি যে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করবেন তার হুঁশিয়ারিও দিয়েছেন।