
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান প্রায় যেকোনো পোশাকেই মানানসই দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। ফ্যান ফলোয়ারদের মুগ্ধ করেছেন আবারো।ফটোশুটেই আবার দেখা মিলেছে তার, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে।সোশ্যাল মিডিয়ায় চার ছবির কোলাজে মোট ১১টি ছবি পোস্ট করেছেন জয়া।
তাতে দেখা যাচ্ছে,একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন,নদীর জলেতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, আমি রক্তাক্ত, আমি ব্যথিত,তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না।তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।জয়াকে এমন অবতারে দেখে ফ্যান ফলোয়ারদের হরেক রকম মন্তব্য ভেসে আসছে।কেউ বলছেন, তাঁর দেখা সেরা সুন্দরী।কেউ লিখেছেন, সেই ছোটবেলা থেকে দেখছি, একই রকমের আছেন জয়া আহসান। কারো মন্তব্য, ১৬ বছরি কন্যা মনে হইতেছে।অন্যদিকে দুই বাংলার দর্শকপ্রিয় শিল্পী জয়া আহসান এখন নেদারল্যান্ডসে আছেন।
সেখানে অনুষ্ঠিত হচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা পুতুল নাচের ইতিকথা এই উৎসবে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নেদারল্যান্ডস থেকে জয়া আহসান বলেছেন, অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা দেখেছেন। নেদারল্যান্ডসের অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা পছন্দ করেছেন।








