গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Howrah লাইনে ফাটল, দুর্ঘটনা এড়ালো বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস

    লাইনে ফাটল, দুর্ঘটনা এড়ালো বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস

    0
    206
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বড়সড় দুর্ঘটনা এড়ালো বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। হাওড়া বর্ধমান কর্ড লাইনে ফাটল।
    শুক্রবার অল্পের জন্য রক্ষা পেয়েছে বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস। জানা গিয়েছে আপ বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরেই গেটম্যানের নজরে আসে লাইনে ফাটল। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। এরপরেই রেকর্মাঁরা ফাটল মেরামতির কাজ করেন। এর আগে ২৬ জানুয়ারি সকালে পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমার রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল তিরুপতি এক্সপ্রেস। তখন পাশের লাইন দিয়ে যাচ্ছিল বেলের পার্সেল ভ্যান।
    ক্রসিং পেরোনোর সময় দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয়েছিল তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি।