গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Howrah দেশি পিস্তলের গুলিতে চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ!

    দেশি পিস্তলের গুলিতে চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ!

    0
    200
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল গুলিবিদ্ধ হয়েছেন দেশি পিস্তলের গুলিতে। হাওড়ায় ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্ধার হয়েছে তা দেশি পিস্তলের।
    পরবর্তীতে ওই এলাকা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে দালাল পুকুর এলাকার ডাস্টবিন থেকে দেশি পিস্তলটি উদ্ধার হয়। এরপরেই প্রশ্ন উঠেছে চণ্ডীতলার আইসি কোথা থেকে বেআইনি পিস্তলটি পেয়েছিলেন। নাকি অন্য কেউ গুলি চালিয়েছিল। যদিও হাসপাতালে চিকিৎসাধীন চণ্ডীতলার আইসি নিজেই নিজেকে গুলি চালানোর কথা স্বীকার করেছে। বান্ধবীর সঙ্গে তর্কাতর্কির পর রাগের বশে গুলি চালিয়েছেন। কিন্তু পুলিশ যে পিস্তল ব্যবহার করে সেটা নাইন এমএম অটোমেটিক পিস্তল। কিন্তু এক্ষেত্রে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেটা সেভেন এমএম পিস্তল। আগে জানা গিয়েছে বুধবার শপিং মল থেকে অন্তত ৩০ হাজার টাকার কেনাকাটা করে ফিরছিলেন। তা নিয়েই ঝামেলার সূত্রপাত। ঝগড়া করতে গড়ি করে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের গৌড়িয় মঠ পেট্রোল পাম্পের সামনে নামেন জয়ন্ত পাল। অন্য দুই যুবক তখন দুজনকে থামানোর চেষ্টা করেন।
    কিন্তু ততক্ষণে উল্টোদিকের গলিতে ঢুকে যায় জয়ন্ত। সেখানেই নিজের বাঁ হাতে গুলি চালিয়ে দেন আইসি জয়ন্ত পাল।