
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি আদালতে আইনজীবীর ছদ্মবেশে প্রবেশ করে কুখ্যাত গ্যাং লিডার সঞ্জীবা কুমারা সামারারত্নেকে গুলি করে হত্যা করেছে এক অস্ত্রধারী।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি রিভলবার ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, ওই রিভলবারটি একজন সন্দেহভাজন মহিলা খালি বইয়ের ভেতরে লুকিয়ে আদালতে নিয়ে এসেছিলেন।ওই মহিলা এখনো পলাতক রয়েছেন।খবর,সঞ্জীবাকে একাধিক হত্যা মামলার আসামি হিসেবে আদালতে হাজির করা হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি পুলিশের হেফাজতে ছিলেন। কিন্তু আদালতে শুনানির সময় বন্দুকধারী তাঁকে গুলি করে।ঘটনার সময় সঞ্জীবার নিরাপত্তার জন্য আদালতে ১২ জন পুলিশ ছিল। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।গুলির পর হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ পরে তাঁকে আটক করে। সন্দেহভাজনের পরিচয় নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে, তিনি একাধিক নাম ব্যবহার করতেন।
এদিকে পুলিশ ২৫ বছর বয়সী মহিলা পিনপুরা দেবাগে ইশারা সেওয়ান্দিকে এই ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে।



