গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

    বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

    0
    141
    ছবি : সংগৃহীত

    দিনাজপুরে ৯ মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে। ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থলসীমান্ত হয়ে দু’ দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

    ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে গিয়ে পৌঁছায়।পণ্য খালাসের পর পুনরায় ট্রেনটি একই পথে ভারতে ফিরে আসবে।কাস্টমস ও ভ্যাট এক্সাইজ এবং বিরল রেল স্টেশনের একটি সূত্র জানিয়েছে, গত বছরের ২৪ মে শেষ ভারত থেকে পণ্য নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে।এরপর ২০ ফেব্রুয়ারি বিকেলে ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে। ৪৬টি ওয়াগনে টাইলসের কাঁচামাল,চীনা মাটির ডাস্ট নেওয়া হয়েছে। উল্লেখ্য ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়।

    সেগুলো হলো,রাধিকাপুর- বিরল, গেদে-দর্শনা,পেট্রাপোল ও বেনাপোল। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি-রপ্তানি কাজকর্ম শুরু হয়।