
ঝগড়া করে লাইনে শুয়ে পড়েন স্বামী। বাঁচাতে গিয়ে হাবরায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দম্পতির।
জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার হাবরার জয়গাছির বাসিন্দা তিন্নাথ সাহা ও সুনন্দা সাহার মধ্যে অশান্তি লেগেই থাকত। বছর চারেক আগে ট্রেন দুর্ঘটনায় তিন্নাথের একটি পা বাদ যায়। সেই থেকে বাড়িতে একটি ছোট দোকান চালিয়ে কোনওরকম সংসার চালাতেন তিন্নাথ। অভাব মেটাতে লোকের বাড়ি কাজ করতেন সুনন্দাও। কিন্তু তিন্নাথের মদের নেশা নিয়ে রোজ অশান্তি হত। দম্পতির দুই সন্তানও রয়েছে। জানা গিয়েছে শুক্রবার তিন্নাথের সঙ্গে ফের ঝামেলা বাধে সুনন্দার।
ঝগড়ার মধ্যেই রেললাইনে গিয়ে শুয়ে পড়ে তিন্নাথ। স্বামীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে।








