গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National লেকচার দেবেন না, অতিশীকে হুঁশিয়ারি রেখার

    লেকচার দেবেন না, অতিশীকে হুঁশিয়ারি রেখার

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েই বিজেপির রেখা গুপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীকে আক্রমণ করেছেন। দিল্লির মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি, এমন অভিযোগে সরব হয়েছিলেন অতিশী।

    রেখা তাঁকে নতুন সরকারকে লেকচার দিতে বারণ করেছেন।নতুন সরকার একটি বৈঠকের পরই মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সম্প্রতি অতিশী দাবি করেন, বিজেপি দিল্লির মহিলাদের সঙ্গে প্রতারণা করছে।মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আদৌ পূরণ হবে না বলেই দাবি অতিশীর। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে রেখা বলেছেন, এটা বিজেপির সরকার। নিজেদের এজেন্ডা তাঁরাই ঠিক করবেন। তাঁদের নিজেদের কাজ করতে দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীর এসব বলার দরকার নেই। যখন ক্ষমতায় ছিলেন যা করার তো করেছেন।কংগ্রেস শাসন করেছে ১৫ বছর।

    পরের ১৩ বছর আপ। নিজেরা কী করছে তা না দেখে বিজেপির প্রতি প্রশ্ন কী করে তুলতে পারেন অতিশীরা? সেই সঙ্গে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর হুঁশিয়ারি, অনেকেই কিন্তু কংগ্রেস ও আপ ছাড়তে চাইছেন।