দেশি পিস্তলের গুলিতে চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ!

0
202

চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল গুলিবিদ্ধ হয়েছেন দেশি পিস্তলের গুলিতে। হাওড়ায় ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্ধার হয়েছে তা দেশি পিস্তলের। পরবর্তীতে ওই এলাকা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে দালাল পুকুর এলাকার ডাস্টবিন থেকে দেশি পিস্তলটি উদ্ধার হয়। এরপরেই প্রশ্ন উঠেছে চণ্ডীতলার আইসি কোথা থেকে বেআইনি পিস্তলটি পেয়েছিলেন। নাকি অন্য কেউ গুলি চালিয়েছিল। যদিও হাসপাতালে চিকিৎসাধীন চণ্ডীতলার আইসি নিজেই নিজেকে গুলি চালানোর কথা স্বীকার করেছে।