গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum দেউচা পাচামিতে উচ্ছেদ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন

    দেউচা পাচামিতে উচ্ছেদ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন

    0
    259
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কয়লাখনির কাজের জন্য দেউচা পাচামিতে উচ্ছেদ বন্ধ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হঁশিয়ারি দেওয়া হয়েছে সমন্বয় হুল কমিটি, প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চের তরফে।
    সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দেউচা পাঁচামির মানুষ। দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপির শুভেন্দু অধিকারী, অর্জুন সিংহদের হাতে দাবিপত্রও তুলে দেন তাঁরা। শুভেন্দু অধিকারীও সবরকম আশ্বাস দেন তাদের পাশে থাকার। তাঁর স্পষ্ট দাবি, ওই এলাকায় জনজাতি শূন্য করতে দেব না। অভিযোগ, পুলিশি প্রহরায় অথচ রাতদিন স্থানীয়দের অবজ্ঞা করেই চলছে এই কয়লাখনির কাজ। লোক দেখানো অভিনয় করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই বলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। শেষ দেখে ছাড়তে প্রয়োজনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দরবারেও যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীদের জানিয়ে দেন তাঁরা।
    সম্প্রতি রাজ্য সরকার বীরভূমের মহম্মদবাজার ব্লকে দেউচা পাঁচামি হরিণ শিঙ্গা দেওয়ানগঞ্জ কোল ব্লক এলাকায় ৩ হাজার ৩৮৫একর জায়গার উপর এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্পের কথা ঘোষণা করেছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।