কাঁকরতলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন

0
239
ছবি সৌজন্যে : নিজস্ব
এলাকা দখল নিয়ে সংঘর্ষে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারল দলেরই অপর গোষ্ঠী। ১০ দিনের ব্যবধানে আবারও উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা।
জানা গিয়েছে এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়েই শুক্রবার বিকেলে কাঁকরতলার বড়রা গ্রামে সংঘর্ষ বাধে। অভিযোগ এরপর বাড়ি ফেরার পথে শেখ নিয়ামুলকে পেটায় শেখ কালো গোষ্ঠীর লোকজন। গুরুতর জখম অবস্থায় নিয়ামুলকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শেখ নিয়ামুলের। এর আগে বালির বখরা নিয়ে বিবাদে ১১ ফেব্রুয়ারি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমার আঘাতে পা উড়ে গিয়েছিল একজনের। ওই ঘটনার পর কাঁকরতলা থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়।
দায়িত্ব দেওয়া হয় দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে। কিন্তু আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কাঁকরতলা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়।