গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National কুম্ভযাত্রায় বেরিয়ে দুর্ঘটনায় মৃত হুগলির ৪ পুণ্যার্থী 

    কুম্ভযাত্রায় বেরিয়ে দুর্ঘটনায় মৃত হুগলির ৪ পুণ্যার্থী 

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াগরাজে কুম্ভমেলা যাওয়ার পথে ট্রাক ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের হুগলির চার জনের। ওই গাড়িটির পিছনে ধাক্কা মেরে জখম হয়েছেন আরও ছ’জন যাত্রী।
    দুর্ঘটনাটি হয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায়। জানা গিয়েছে, মৃতদের নাম শেখ রাজাবলী, পিয়ালি সাহা, তেমুলি সাহা, প্রণবা সাহা। মৃত তিন মহিলা হুগলির কামারপুকুরের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, পুণ্যার্থীদের নিয়ে একটি গাড়ি কুম্ভমেলায় যাচ্ছিল। শুক্রবার রাত ১টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। ওই গাড়িটির পিছনে ছিল আর একটি গাড়ি। সেটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পিছনে ধাক্কা মারে। প্রথম গাড়িটি ট্রাকে ধাক্কা মারার পরে গাড়িতে থাকা চার যাত্রী গুরুতর জখম হন। পিছনের গাড়িতে ছিলেন ছ’জন যাত্রী। তাঁরাও আহত হন।
    জানা যাচ্ছে, আহতদের সকলকে উদ্ধার করে ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ধানবাদ হাসপাতালে দেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।