বাংলাদেশে নতুন দলের আত্মপ্রকাশের আগেই টানাপড়েন!

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণার কথা। কিন্তু তার আগেই নতুন দলের পদ নিয়ে শুরু হয়েছে টানাপড়েন।
এই পরিস্থিতিতে শীর্ষ পদের সংখ্যা চার থেকে বাড়িয়ে ছয় করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন সংগঠকেরা। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দু’টি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দু’টি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে নতুন দু’টি পদে কারা আসবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি খবরে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে আগেই জানানো হয়েছিল। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ।
এ ছাড়া, নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্যসচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হতে চলেছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আবদুল্লা।