তেলেঙ্গানায় ধসে পড়ল সুড়ঙ্গ, আটকে ৩০ শ্রমিক 

0
118
ছবি সৌজন্যে : এক্স
আবারও ভয়ঙ্কর সুড়ঙ্গ বিপর্যয়। এবার তেলেঙ্গানার শ্রীসাইলামে বাধের পিছনে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে কমপক্ষে আটকে পড়েছে ৩০ জন শ্রমিক। জানা গিয়েছে, তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীসাইলাম বাধের পিছনে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছিল।
শনিবার আচমকাই নির্মীয়মাণ সেই সুড়ঙ্গ ভেঙে পড়ে। ওই সময়ে সুড়ঙ্গে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডিও টানেল দুর্ঘটনার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আটকে পড়াদের নিরাপদে বের করে আনতে নির্দেশ দিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্যও নির্দেশ দিয়েছেন।