গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি-২ শক্তিকান্ত দাস

    প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি-২ শক্তিকান্ত দাস

    0
    140
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস-কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি প্রধান সচিব পদে নিযুক্ত করা হয়েছে।

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পদে থাকবেন শক্তিকান্ত দাস। প্রধানমন্ত্রীর প্রথম প্রধান সচিব হলেন প্রমোদ কুমার মিশ্র। তাঁর সঙ্গে যৌথ ভাবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর। ২০১৮ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর এই দায়িত্ব থেকে অবসর নেন তিনি।

    এরপরই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে।