গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিমানে ভাঙা চেয়ার খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

    বিমানে ভাঙা চেয়ার খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

    0
    118
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বিমানে ভাঙা চেয়ারে বসতে দেওয়া হয়েছে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে! এই ঘটনায় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী।
    সংস্থাটির বিরুদ্ধে যাত্রীদের ঠকানোর অভিযোগও এনেছেন তিনি। শিবরাজ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে ক্ষমা চেয়ে আশ্বাস দেওয়া হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ এয়ার ইন্ডিয়ার বিমানে মধ্যপ্রদেশের ভোপাল থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন। তাঁর আসনের ক্রমিক সংখ্যা ছিল এইট সি। শিবরাজের অভিযোগ, আসনটি ভাঙা ছিল এবং তা দুলছিলও। মন্ত্রী জানান, তিনি বিষয়টি বিমানকর্মীদের জানান। কর্মীরা শিবরাজকে বলেন, ভাঙা আসনটির ব্যাপারে তাঁরা অবগত। ওই আসনের জন্য টিকিট বিক্রি করা উচিত হয়নি বলে কর্মীরা শিবরাজকে জানান।
    শিবরাজ এ-ও জানান যে, এক সহযাত্রী তাঁকে আসন বদলের প্রস্তাব দেন। কিন্তু তিনি কারও অসুবিধা চাননি। তাই দেড় ঘণ্টা ওই ভাঙা আসনে বসেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন শিবরাজ।