গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International প্যালেস্টাইন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

    প্যালেস্টাইন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

    0
    117
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্যালেস্টাইন বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে প্যালেস্টাইনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনও পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছেন তিনি।রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেছেন।প্রেসিডেন্ট আব্বাস প্যালেস্টাইন জনগণকে বাস্তুচ্যুত করার যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

    তিনি জোর দিয়ে বলেছেন, প্যালেস্টাইন বিক্রির জন্য নয়। প্যালেস্টাইনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমসহ প্যালেস্টাইনি ভূখণ্ডের কোনও অংশই ছেড়ে দেওয়া হবে না বলেও জোর দিয়েছেন তিনি।এ ছাড়া প্রেসিডেন্ট আব্বাস প্যালেস্টাইনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।