গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দু’ সপ্তাহের মধ্যে রাশিয়া-আমেরিকা আলোচনা

    দু’ সপ্তাহের মধ্যে রাশিয়া-আমেরিকা আলোচনা

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামী দু’ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এর আগে,মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এটি ছিল প্রায় তিন বছর ধরে যুদ্ধের সমাপ্তির পথ খুঁজতে উভয় দেশের কূটনৈতিক প্রচেষ্টা।

    রিয়াবকভ জানিয়েছেন, দ্বিতীয় বৈঠকটি তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হবে এবং সুনির্দিষ্ট স্থান নির্ধারণে আলোচনা চলছে। তবে বৈঠকে রাশিয়া ও আমেরিকার পক্ষ থেকে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।তিনি আরও বলেছেন, উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের নানা সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত হয়েছে। রিয়াবকভ বলেছেন, ডেপুটি পর্যায়ের মূল আলোচনার আগে সংশ্লিষ্ট বিভাগের পরিচালকদের মধ্যে একটি পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।

    তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক আগামী দু’ সপ্তাহের মধ্যেই হতে পারে।এদিকে, ক্রেমলিন জানিয়েছে, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। উভয় নেতা আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে রাশিয়া।