গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International যুদ্ধ বন্ধে ম্যাখোঁ-স্টারমার কিছু করেননি : ট্রাম্প

    যুদ্ধ বন্ধে ম্যাখোঁ-স্টারমার কিছু করেননি : ট্রাম্প

    0
    132
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইউক্রেনে যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিছুই করেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে তাদের সফরের আগেই এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শান্তি আলোচনার জন্য কোনো কার্ড নেই।

    তাঁর মনে হয় না তার মিটিংয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ।এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন,তাঁর ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎকারে ম্যাখোঁ ও স্টারমারের সমালোচনা করলেও অন্য সময় ইউরোপীয় নেতাদের প্রশংসা করেছেন।

    সেখানে ট্রাম্প ম্যাখোঁকে বন্ধু আখ্যা দেন এবং স্টারমারকে একজন ভদ্র ও সুন্দর মানুষ বলেছেন।এর মধ্যে,সোমবার ম্যাখোঁর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে, আর পরে বৃহস্পতিবার স্টারমার সেখানে থাকবেন বলে জানা গেছে।