গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ভারতে ৭ প্রকল্পে টাকা আমেরিকার, রিপোর্ট কেন্দ্রের

    ভারতে ৭ প্রকল্পে টাকা আমেরিকার, রিপোর্ট কেন্দ্রের

    0
    109
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এক অর্থবছরে ভারতে মোট সাতটি প্রকল্পের জন্য টাকা দিয়েছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। তেমনটাই উল্লেখ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্টে। কেন্দ্রের রিপোর্টে দাবি, যা নিয়ে এত বিতর্ক, সেই ভোটের হার বৃদ্ধির খাতে কোনও মার্কিন অনুদান আসেনি। সাতটি প্রকল্পের মোট খরচ ৭৫ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকা। তার মধ্যে আমেরিকার সংস্থা ন’কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪০ কোটি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
    ‘২৩-২৪ অর্থবছরের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাতে যে সাত প্রকল্পের কথা বলা হয়েছে, সেগুলি হল— কৃষি ও খাদ্যসুরক্ষা কর্মসূচি, জল-পরিচ্ছন্নতা-স্বাস্থ্যবিধি প্রকল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য, বন ও জলবায়ু অভিযোজন প্রকল্প, শক্তির কার্যকারিতা ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণ প্রকল্প এবং উদ্ভাবন প্রকল্প।