গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কুম্ভমেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মামলা ১৪০টি হ্যান্ডলের বিরুদ্ধে

    কুম্ভমেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মামলা ১৪০টি হ্যান্ডলের বিরুদ্ধে

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াগরাজে কুম্ভমেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩টি এফআইআর রুজু হয়েছে।
    ডিআইজির বক্তব্য, মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা হলেও কুম্ভমেলা ব্যাপক ভাবে সফল হয়েছে। তবে কোন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ১৩ জানুয়ারি শুরুর পর থেকে বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছে কুম্ভমেলার ব্যবস্থাপনা। কখনও পদপিষ্টের জেরে পুণ্যার্থীদের মৃত্যু, কখনও অগ্নিকাণ্ড।
    ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে কুম্ভমেলা। ওই দিন শিবরাত্রির শাহি স্নান রয়েছে কুম্ভে। সম্প্রতি প্রয়াগরাজে সঙ্গমের জল স্নানের জন্য কতটা উপযুক্ত, তা নিয়েও আলোচনা হয়েছে। যদিও উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টের কথা উল্লেখ করে বিধানসভায় দাবি করেছেন, সঙ্গমের জল স্নানযোগ্য।