গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় ফের পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রৌঢ়া

    কলকাতায় ফের পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রৌঢ়া

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুই বাসের রেষারেষিতে এক্সাইড মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বরাহনগরের বাসিন্দা রেশমি নন্দার। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে রোটারি সদনে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তিনি।
    প্রত্যক্ষদর্শীদের দাবি, এক্সাইড মোড়ে রেষারেষি চলছিল একটি সরকারি বাস এবং ২২২ নম্বর রুটের একটি বেসরকারি বাসের মধ্যে। সরকারি বাসকে ওভারটেক করতে গিয়েই বেসরকারি বাসটি ধাক্কা মারে রেশমিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
    ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও শ্যামবাজার থেকে আটক করা হয়েছে ওই বাস এবং অভিযুক্ত বাসচালককে। অন্যদিকে, এদিন সকালেই ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন এক বৃদ্ধা। বছর ৭৭-এর মৃত বৃদ্ধার নাম দেবী সিং।