
ভুয়ো ওষুধ থেকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, রাজ্যের বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে এবার প্রতি তিন মাস পরপর সরকারি হাসপাতালে ওষুধ থেকে স্যালাইন সবকিছু অডিট করতে হবে।
নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শুধুমাত্র ওষুধপত্রই নয়, হাসপাতালে বাতানুকুল ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, তাও দেখে নিতে হবে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপালদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি নদিয়ার একটি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং তার আগে মেদিনীপুর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে।
সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে স্যালাইনে কোনও সমস্যা ছিল না বলে ক’দিন আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আর তারপরই ধনধান্যে ডাক্তার এবং চিকিৎসককর্মীদের বিশেষ সমাবেশে জাল ওষুধ সামলাতে অডিট দাওয়াই।
