দুর্ঘটনার কবলে কুম্ভগামী গাড়ি, আহত ১৫

0
406
ছবি সৌজন্যে : নিজস্ব

ফের দুর্ঘটনার কবলে পড়েছে কুম্ভগামী একটি গাড়ি। আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি থানার বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টের কাছে রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মেরেছে এগরা থেকে কুম্ভগামী বাসটি।

মঙ্গলবারের ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি এবং কুলটি ট্রাফিক গার্ডের কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

যদিও পুণ্যার্থীদের অভিযোগ, বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।