গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র

    শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র

    0
    278
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র।সেই সঙ্গে ভেঙেছেন ২৬ বছর আগে গড়া শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড।

     নিজের দেশের ইতিহাসেও একাধিক রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। কিউই অলরাউন্ডার করেছেন আইসিসি টুর্নামেন্টে নিজের ৪র্থ সেঞ্চুরি। ২০২৩ বিশ্বকাপে পেয়েছিলেন ৩ সেঞ্চুরি।আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে পেয়ে খেলেছেন ১১২ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি।২৫ বছর বয়েসেই পেয়ে গেলেন ৪র্থ সেঞ্চুরি। আর তাতেই পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা শচীনকে। ২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের ৩টি। রাচিন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে টপকে গিয়েছেন সেটা।এছাড়া ক্রিকেট বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই কিউই অলরাউন্ডার। তবে এখানেই থামছে না রাচিনের কীর্তি। বরং নিজের দেশের ইতিহাসেও রদবদল এনেছেন তিনি।যেখানে পেছনে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনকেও।চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তারই।২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন।বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি রাচিন পেয়েছেন ২৫ বছর ৯৮ দিনে। অথচ নিউজিল্যান্ডের হয়ে আর কারোরই ৩০ বছরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড নেই।

     ১১২ রানের ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন রাচিন। আবার দ্রুততম এক হাজার রান করার দিক থেকে দেশের ইতিহাসে হয়েছেন ৪র্থ।