গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ইভটিজিংয়ের বলি মেয়ে পুলিশের দাবি ওড়ালেন সুতন্দ্রার মা

    ইভটিজিংয়ের বলি মেয়ে পুলিশের দাবি ওড়ালেন সুতন্দ্রার মা

    0
    85
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গাড়ির রেষারেষিতে মৃত্যু হয়েছে। পুলিশের দাবি কার্যত উড়িয়ে দিয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। দাবি করেছেন ইভটিজিংই করা হয়েছে মেয়েকে। ৩৬ ঘণ্টা পরেও কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশ কিছু ধামাচাপা দিতে চাইছে। তা স্পষ্ট হচ্ছে বলে দাবি করেছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। তিনি বলেছেন গাড়ি নিয়ে রেষারেষি করার যে দাবি পুলিশ করেছে তা ঠিক নয় বলে পাল্টা দাবি করে তনুশ্রী চট্টোপাধ্যায় বলেছেন যে ড্রাইভার নিয়ে যাচ্ছিলেন তার সঙ্গে তিনিও বহুবার গিয়েছেন।

    ওই ড্রাইভার রেষারেষি করতে পারেন না। তনুশ্রী চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন সুতন্দ্রা বহুবার ওই গাড়িচালকের সঙ্গেই গয়া গিয়েছেন। কখনও রেষারেষি করেন না। পুলিশ পুরোটাই মিথ্যে বলছে বলে দাবি করেছেন তিনি। কার্যত ক্ষোভ উগরে দিয়ে বলেছেন লক্ষ্মীরাই যদি না থাকে, তবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি লাভ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেছেন বাইরের রাজ্যে তাঁর মেয়ে সুরক্ষিত হলেও নিজের রাজ্যেই নিরাপত্তা পেল না। সুতন্দ্রার মা জানিয়েছেন বহুবার বাইরের রাজ্যে গিয়েছেন প্রোগ্রাম করতে। কিন্তু কোনওদিন কোনও অঘটন হয়নি।

    কিন্তু এখানে একটা হাইওয়ের ওপর কোনও পুলিশ প্রোটেকশন নেই। পুলিশ ভ্যান পর্যন্ত এল না। রবিবার রাতে নাচের অনুষ্ঠানে যাওয়ার সময় পানাগড় কাঁকসায় গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রার। মেয়ের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা। কান্নায় ভেঙে পড়েছেন দিদা। সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল চৌধুরি দাবি করেছিলেন অন্য গাড়ির সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুতন্দ্রার।